মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

কোটায় আসন বহাল হাবিপ্রবিতে, শিক্ষার্থীদের অসন্তোষ 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সেশনে স্নাতকে মূল আসনের অতিরিক্ত আসন হিসেবে কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করার পরপরই ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেও দেখা গেছে অনেককেই।
গত ২৬ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১% আসন বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে আরো বলা হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন ২ জন, এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের (পোষ্য কোটা) জন্য ১%, সরকারী নির্দেশনা মোতাবেক শুধুমাত্র বিকেএসপি থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ৫ টি আসন এবং বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৮০ টি আসন সংরক্ষিত থাকবে।
কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশে অসন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মামুন মিয়া বলেন, ‘কোটা শব্দটি হচ্ছে বৈষম্য যা ২৪ এর বিপ্লবের চেতনার পরিপন্থী এবং ২৪ এর শহীদের রক্তের সাথে বেইমানি। শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটার ব্যবস্থা রাখা উচিত। রেজিস্ট্রার অফিসে কোটায় ভর্তি শিক্ষার্থীদের তথ্য নিতে গেলে উনারা জানান কোটায় ভর্তির জন্য শিক্ষার্থী পাওয়া যায় না সর্বোচ্চ শতকরা ২বা ৩ ভাগ শিক্ষার্থী ভর্তি হয়। এখন প্রশ্নের জায়গা, যদি কোটায় ভর্তি শিক্ষার্থী পাওয়া নাই যায় তাহলে সেটা রাখার প্রয়োজন কি। আমাদের সন্দিহান এই কোটা ব্যবস্থাই ভর্তি বাণিজ্যের হাতিয়ার কিনা তা আমাদের ভাবাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী জাবেদ মজুমদার বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি করে কোটা পুনর্বহাল রাখা কখনোই মেনে নেয়া যায় না। তাছাড়া আসন সংখ্যা বাড়ানোও একটা বড়ো সমস্যা হলো, যেখানে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের চাপ ই প্রশাসন নিতে পারছে না, শিক্ষক সংকট,  বাসে অতিরিক্ত ভীড় তো আছে ই। এমন পরিস্থিতিতে আসন সংখ্যা বৃদ্ধি কাম্য নয়।
এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, ‘কোটার ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ের চলমান সুবিধা, অন্য বিশ্ববিদ্যালয়েও রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভর্তিতে কোটা কোনো ভাগ বসাবেনা, এটা মূল আসনের বাইরে।’
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে ৪ টি ইউনিটে ৮ টি অনুষদের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিবে হাবিপ্রবি। এবছর ২৭০ টি অতিরিক্ত আসন বাড়িয়ে নেওয়া হবে ১৭৯৫ জনকে। আগামী ৯ ফেব্রুয়ারী থেকে ৬ মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com