বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাকেরগঞ্জে বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার নিহত, আহত -৭

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার

বরিশালের বাকেরগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে  ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)  দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বরিশাল – কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলস এর একটি বাস ও পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।  স্থানীয় লোকজন বাস- ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চিকিৎসকগন এরমধ্যে ট্রাক ড্রাইভার মাহাবুব হোসেন(৪৫) কে মৃত্যু ঘোষণা করেন।

নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম দুর্ঘটনায় ১জন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com