বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে ঘূর্ণিঝড় দানার প্রভাব শুরু, লঞ্চ চলাচল বন্ধ 

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার
ঘুর্ণিঝড় দানার প্রভাব পরতে শুরু করেছে বরিশালে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে, কখনও গুড়ি গুড়ি কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাতাসের গতিবেগও বাড়ছে। সাধারণ জনজীবন বিঘ্নিত। এমন অবস্থায় অভ্যন্তরিন রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
বৃহস্পতিবার বেলা ১১ টা ১০ মিনিটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন।
 নদী বন্দর সমূহে ২ নং সতর্কতা সংকেত  থাকায় ও আবহাওয়া হঠাৎ খারাপ হওয়ায় অভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে একতলা বিশিষ্ট সকল লঞ্চ। তবে ঢাকা বরিশাল নৌপথের লঞ্চ চলাচলে এখনও নিষেধাজ্ঞা হয়নি।
এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায়  বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫০০ জন করে মানুষ আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
জেলা প্রশাসক জানান, ৫৪১ আশ্রয়কেন্দ্রের বাইরে জেলায় অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজসহ ৭৯৮টি এবং ১৫০০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও দুর্যোগকালের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রয়েছে।
মজুদ রাখা হয়েছে ৫৬৯ মেট্রিক টন চাল। এ ছাড়া শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। এ মুহূর্তে সেনাবাহিনী মাঠপর্যায়ে রয়েছে, তাই যে কোনো পরিস্থিতিতে তারাও সহযোগিতা করতে পারবে বলেও জানান তিনি।
আবহাওয়া অফিস জানায় গত ২৪ ঘন্টায় বরিশালে  ৭ দশমিক ৬ মিলিটার বৃষ্টি হয়েছে। তবে বেলা ১১ টায় যে বৃষ্টি শুরু হয়েছে তা এখনও পরিমাপ করা হয়নি। বর্তমানে বাতাস ৪০ কিলোমিটার বেগে বইতেছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিকেলে আরও বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com