বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৬০০ টাকার জন্য ঋণগ্রহীতাকে নির্যাতনের অভিযোগ

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৭০৩ বার
এনজিও ‘আশা’ থেকে নেয়া ঋণের ৬০০ টাকা না দেয়ায় আবু সালেহ হাওলাদার (৪০) নামের এক দিনমুজুরকে অফিসে ডেকে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার ১৭ জুন দুপুরে আশা’র পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার খালগোড়া শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশা’র সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে নির্যাতনের শিকার আবু সালেহকে গুরুতর আহত আবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়ছে।
নির্যাতনের শিকার আবু সালেহ জানান, বছর দুয়েক আগে আশা থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছি। নিয়মিত কিস্তি পরিশোধের মাধ্যমে সব টাকাই দিয়ে দিয়েছি। তারপরও মিথ্যা কথা বলে তারা আমার কাছে ১ হাজার ৬০০ টাকা দাবি করে। পরে আমার স্ত্রী তাদের এক হাজার দিয়ে দেয়। কিন্তু তাতেও তাদের হয়নি।
তিনি আরও বলেন, হিসেবের খাতা দেখার কথা বলে বুধবার দুপুরে আমাকে অফিসে ডেকে নেয়। পরে ম্যানেজারের রুমের দরজা আটকে আমাকে মারধর করে। এক পর্যায়ে চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে।
নির্যাতনের শিকার আবু সালেহ’র স্ত্রী খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার স্বামীকে অফিসে ডেকে নিয়ে ম্যানেজার দেলোয়ার ও তার তিন জন স্টাফ মিলে মারধর করে। নির্যাতনের এক পর্যায়ে আমার স্বামী মাটিতে লুটিয়ে পরলে তার বুকের ওপর ওঠে লাথি মারতে থাকে। আশপাশের লোকজন না আসলে তাকে মেরেই ফেলতো।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com