শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লোহালিয়া ব্রিজ উঁচু করে নিমার্নের দাবিতে মানববন্ধন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৪০ বার

পায়রা বন্দরের বিকল্প নৌরুট এবং গলাচিপা বন্দরের নৌপথ বন্ধ করে দিয়ে পটুয়াখালীর লোহালিয়া ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ‘বাঁচবে নদী, বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ব্রিজ উঁচু করে নির্মাণ করা এবং লঞ্চ ও জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করার দাবিতে গলাচিপায় মানববন্ধন হয়েছে।

রবিবার বেলা ১১টায় সদর রোডে গলাচিপা বন্দর বণিক সমিতি, যাত্রী, গলাচিপা লঞ্চঘাট শ্রমিক, কৃষক, এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মানববন্ধন করেছে। মানববন্ধনটি সদর রোড হয়ে গলাচিপা লঞ্চঘাট পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার বিস্তৃত ছিল।

মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি মো. মজিবর রহমান মিয়া, গলাচিপা বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা লঞ্চঘাট শ্রমিক মোশারেফ সরদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নদী, নৌপথ বাঁচিয়ে যথাযথভাবে লোহালিয়া ব্রিজ নির্মাণ করতে হবে। ব্রিজ নির্মাণ বন্ধ করে ‘বিআইডব্লিউটিএ’ এর স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে।

ব্রিজ নির্মাণে নদী প্রবাহ বন্ধ করা যাবে না। ৪৫ ফুট উচ্চতায় এই ব্রিজ দিয়ে আমাদের ৫০ ফুট উচ্চতার উঁচু নৌযান চলাচল করতে পারবে না। মিনিমাম ৬০ ফুট উঁচু করতে হবে এই ব্রিজ। নদী বাঁচিয়ে উন্নয়ন চাই।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, পটুয়াখালীর লোহালিয়া ব্রিজ নির্মাণের জন্য গত ১ নভেম্বর সবধরণের নৌযান চলাচল তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। উন্নয়নের জন্য সাময়িকভাবে সর্বসাধারণের একটু অসুবিধা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com