শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার পুনরায় আধুনিকায়নের দাবিতে বরিশালের মেধাবী ছাত্র রনির আমরণ অনশন

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৮০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে বরিশালের মেধাবী ছাত্র মহিউদ্দিন রনি আমরণ অনশন শুরু করেছেন।

তিনি বলেন, গতকাল আমার পোস্টকৃত ভাইরাল হওয়া ভিডিওটি দেখে আমার শ্রদ্ধেয় জন আমার হল প্রোভোস্ট স্যার, আমার বড় ভাইয়েরা, আমার পরিবারের সবাই আমাকে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চাচ্ছেন। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।

কিন্ত আজ যদি আমি এখান থেকে চলে যাই তাহলে এই মেডিকেল সেন্টারের পরিবর্তন আর কখনোই আসবে না। আধুনিকায়ন আর কখনোই হবে না।

তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি প্রয়োজনে একটি পা স্যাক্রিফাইস করার জন্য প্রস্তত। তবুও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আধুনিকায়ন না দেখে যাবো না।

গতকাল এই মেডিকেল সেন্টারের পরিচালক মহোদয় এসেছিলেন এবং তার কাছে সব চাওয়া পাওয়া উপস্থাপন করলে তিনি, তার সীমাবদ্ধতা এবং অপ্রতুলতার কথাও স্বীকার করেন।

কিন্ত আমি তাদের কথায় কনভিন্স হতে পারছি না।

১০০ বছর বয়স এই বিশ্ববিদ্যালয়ের। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল ফি জমা না দিয়ে পরিক্ষার হলে বসতে পারে না। পরিক্ষা দিতে পারে না।


ছাত্র, শিক্ষক, কর্মচারী মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষের কমিউনিটি মেডিকেল সেন্টার এটা। ১০০ বছর পরেও, ” কিছুই নেই, আমাদের কিছু করার নেই।” এই কথাগুলো কেন শুনবো আমরা.?

আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষেও আজ বঙ্গবন্ধুর আইন বিভাগের সামনে এত বড় একটা অব্যাবস্থাপনা..
এইটা কি বঙ্গবন্ধুকে অসম্মান করা নয়.?

গ্রামের দুই হাজার মানুষের জন্য কমিউনিটি ক্লিনিকেও যে সকল ফ্যাসিলিটিজ, ৫০ হাজার ছাত্র,শিক্ষক, কর্মচারীদের এই কমিউনিটি সার্ভিস সেন্টারে কেন ন্যুনতম ফ্যাসিলিটিজ থাকবে না?

কেন এখানে এলেই শিক্ষার্থীদের হাতে সকল রোগের মহৌষধ বলে প্যারাসিটামল দিয়ে দেওয়া হবে?

তাই আমার দাবি রমজানে বিশ্ববিদ্যালয় বন্ধের আগেই আমার সুস্থ হওয়ার পূর্বেই,

৬ দফা দাবি নিশ্চিত করতে হবেঃ

১. মেডিকেল সেন্টারের এন্ট্রি পয়েন্টে ইনফরমেশন ডেস্ক স্থাপন করতে হবে।
২. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আধুনিক লিফট, র‍্যাম্প, হুইল চেয়ার ও অন্যান্য এক্সেসোরিজ প্রদান করতে হবে।
৩. মেয়ে শিক্ষার্থীদের অন্তর্বর্তীকালীন শারীরিক সমস্যার সকল চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা প্রদান করতে হবে।
৪. অতিদ্রুত প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সামগ্রী ও ওষুধ প্রদান এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট বা মেশিন স্থাপন করতে হবে।

৫.অতিদ্রুত মেডিকেল সেন্টার কর্তৃক নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান ও ক্যান্টিন স্থাপন নিশ্চিত করতে হবে।
৬. অতিদ্রুত হাইকমোড, তথা হাইলি ডেকোরেটেড স্যানিটেশন সিস্টেমে টয়লেট, বাথরুম তৈরি করতে হবে।

সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের আধুনিকায়ন নিশ্চিত করা চাই।

ছাত্র, শিক্ষক, কর্মচারী
চিকিৎসা সবারই দরকারী।

আগামী ১২ ঘন্টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দাবি পূরণের পরিপূর্ণ নিশ্চয়তা, আশ্বাস এবং ২৪ ঘন্টার মধ্যে তা বাস্তবায়নের পদক্ষেপ শুরু না করলে আমার এই অনশন আমরণ অনশনে রূপান্তরিত হবে।

আমি আজকে ওষুধ, খাবার খাওয়া বন্ধ করলাম।

আর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের সচেতনতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ঢাবি কর্তৃপক্ষ দ্বারা এই মেডিকেল সেন্টারের আধুনিকায়নের নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com