শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

টার্গেট ১ কোটি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৮ বার
প্রতিকী ছবি

করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক দিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’।

এ কার্যক্রমের আওতায় সারাদেশে অতিরিক্ত অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ এ টিকাদান কার্যক্রমের মধ্য দিয়ে সরকার দেশের সবাইকে প্রথম ডোজ কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশের মানুষের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত/অনিবন্ধিত সবাই প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, করোনা মহামারি নিয়ন্ত্রণে আগামী শনিবার দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক দিনে এক কোটি করোনার টিকাদান কার্যক্রম’। পরে দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া কার্যক্রমও জোরদার করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির (ইপিআই) পরিচালক ও জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য শামসুল হক এ বিষয়ে বলেন, টিকা নেওয়ার জন্য জনগণের আগ্রহ বজায় থাকলে আমরা আমাদের লক্ষ্য পূরণে দ্রুত পৌঁছে যেতে পারবো। আজ শনিবার আমাদের ব্যাপক আয়োজন থাকছে।

দেশজুড়ে ২৮ হাজার কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আশা করছি, ওইদিন পর্যন্ত দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার টার্গেট পূরণ হবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী দেশের সবাইকে করোনা প্রতিরোধে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, শনিবার আমরা এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা করেছি।

আমি সবাইকে আহ্বান জানাই যারা টিকা নেননি, তারা এগিয়ে আসেন টিকা নিন। টিকা নিলে আপনি, আপনার পরিবার ও দেশ সুরক্ষিত থাকবে। শনিবার আমরা সবাইকে টিকা দেব। এরপর আমরা দ্বিতীয় ও বুস্টার ডোজের দিকে বেশি গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, শনিবার আমরা এক কোটি ডোজ টিকা দেব। আমরা পারলে সেদিন দেড় কোটি টিকা দেব। আমাদের কাছে ১০ কোটি টিকা মজুদ রয়েছে। আমাদের টিকা দেওয়ার সক্ষমতাও আছে। আমাদের এক লাখ লোক টিকা দিতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com