বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

হতাশার দেয়াল ডেঙিয়ে অনলাইনে প্রকাশিত হবে হাবিপ্রবির সকল পরীক্ষার ফলাফল 

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৩ বার

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২২ বছর অতিক্রম করলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের ফলাফল ঝুলিয়ে দেওয়া হতো পুরাতন রূপালী ব্যাংকের দেয়ালে।

যেই দেয়ালকে শিক্ষার্থীরা নামকরণ করেছিল হতাশার দেয়াল নামে। এ নিয়ে দীর্ঘ ক্ষোভ ছিল শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীদের দাবি ছিল পরীক্ষার ফল দেয়ালে না ঝুলিয়ে যেনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেমিস্টার ফাইনালের ফলাফল প্রকাশ করা শুরু করেছে হাবিপ্রবি প্রশাসন।
কৃষি ও সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের রেজাল্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ শুরু হয় বলে নিশ্চিত করেন হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. সাইফুর রহমান।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ‘উপাচার্য মহোদয়ের সম্মতি ও সার্বিক দিকনির্দেশনার ফলে কাজটি দ্রুত সময়ের মাঝে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করার কারণে শিক্ষার্থীরা এখন দেশের যেকোনো প্রান্ত থেকে নিজেদের ফলাফল জানতে পারবে এমনকি প্রয়োজনে নিজের ফলাফল ডাউনলোড করতে পারবে।
সর্বোপরি এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত যার সুবিধা শিক্ষার্থীরা সব সময় পেতে থাকবে। পুরাতন রূপালি ব্যাংকের দেয়ালে (হতাশার দেয়াল) যেখানে রেজাল্ট ঝুলিয়ে দেওয়া হতো সেটি দৃষ্টিকটু ছিল। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও কন্ট্রোলার সেকশনের নোটিশ বোর্ডে এসেও শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবে’।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশের ব্যাপারে হাবিপ্রবির আইটি সেলের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো: মেহেদী ইসলাম বলেন, ‘উপাচার্য মহোদয়ের সহযোগিতার কারণে আইটি সেলের যেকোনো প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতার অবসান হয়েছে।
আমি হাবিপ্রবির আইটি সেলের পক্ষ থেকে উপাচার্য মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সিএসই অনুষদের সম্মানিত ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক শাখা ও আইটি সেলে যারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি অ্যাপটি প্লে-স্টরে আপলোড করা হবে’।
কিছু জটিলতা থাকায় সাময়িক সময়ের জন্য অ্যাপটি প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com