রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া  আশির্ধো সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান মুশা মিয়া

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৬৬৫ বার
আশির্ধো বয়সী রূপবান বেওয়া। বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। রূপবান বেওয়া মৃত ফইজউদ্দিন শেখের স্ত্রী। ৮৩ বছর বয়স অথচ তিনি এখনো বয়স্ক ভাতা পান না।
এ বিষয়টি নিয়ে স্থানীয় একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসটি বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার নজরে আসে। এতদিনে ভাতা না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি রূপবান বেওয়াকে মাসিক অনুদান দেয়ার ঘোষণা দেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, ‘রূপবান বেওয়া এত দিনে বয়স্কভাতা না পাওয়ায় আমি আন্তরিক ভাবে দুঃখিত। বয়স্ক ভাতা হওয়ার আগ পর্যন্ত তাকে প্রতি মাসে নির্দিষ্ট টাকা তার বাড়ি পৌঁছে দেয়া হবে।’ তিনি আরো বলেন, ‘উপজেলায় এ রকম ভাতাবিহীন অসহায় বয়স্ক কেউ থাকলে আমাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
এবিষয়ে বোয়ালমারি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওয়াব উদ্দিন আহমেদ টোকন বলেন, এ জাতিয় কাজ একজর বীর মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভাব। কারন তার দেশ প্রেম অনেক।
যে কারনেই তিনি ব্যথিত হয়েছেন। তিনি আহবান জানিয়ে বলেন, সমাজে যারা বিত্তবান আছেন তাদেরও এগিয়ে আশা দরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com