বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

সিরাজগঞ্জের সলঙ্গায় প্রাইভেট কারের ধাক্কায় বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫৪৩ বার

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার পাটধারীতে প্রাইভেট কারের ধাক্কায় আবদুল বাছেদ সরকার (৩৮) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

 

নিহত স্কুল শিক্ষক সলঙ্গা থানার নলকা ইউনিয়নের হোড়গাতী গ্রামের মৃত ওসমান গনী সরকারের পুত্র ও সিরাজগঞ্জ সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া -নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান, সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়ায় যাওয়ার পথে উল্লেখিত স্থানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com