শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরঘাটে অনিয়মে ৭০ হাজার টাকা জরিমানা ও ৩৭ জন আটক নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত

সদরঘাটে অনিয়মে ৭০ হাজার টাকা জরিমানা ও ৩৭ জন আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ০ বার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী অবস্থান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি। এ সময় তিনি সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

 

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমান আদালত কর্তৃক তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত অন্যান্য লঞ্চগুলিকে সতর্ক করা হয় । নৌপরিবহন প্রতিমন্ত্রী সশরীরে প্রায় ২০ টি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বলেন।

 

যাত্রীদের হয়রানি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং অবৈধভাবে পল্টন দখলের কারণে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়। এছাড়া অবৈধভাবে যাত্রীদের নৌকা দিয়ে লঞ্চে পারাপার করার দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com