বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

শেবাচিমের অক্সিজেন সংকট নিরসনের দাবিতে বাসদের বিক্ষোভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৬০৭ বার

শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটের সামনে করোনা ইউনিটে অক্সিজেন সংকট নিরসন ও নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

আজ মঙ্গলবার (২) আগস্ট সকাল ১১টায় বরিশাল বাসদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন ও পরিচালনা করেন বাসদ বরিশাল জেলার সদস্য বিজন শিকদার।

 

 

 

এসময় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারন সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সদস্য রিতা ব্যাপারি, ভুক্তভোগী রোগীর স্বজন দেবাশীষ, কামাল হোসেন, আবু বক্কর প্রমুখ।

 

 

 

বক্তারা বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেনের অভাবে রুগীদের হাহাকার চলছে। হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় রিফিল করতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে, ১টি সিলিন্ডার পাওয়ার জন্য রুগীদের ৬-৭ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। বরিশালে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে অক্সিজেনের এই সংকট অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে বলে বক্তারা জানান।

 

 

 

বক্তারা অবিলম্বে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, কেন্দ্রীয় অক্সিজেন প্লান্ট স্থাপনের মাধ্যমে করোনা ইউনিটে ভর্তি সকল রোগীদের জন্য নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

 

 

 

মানুষের জীবন বাঁচাতে শেবাচিমে প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ নিশ্চিত না করলে বক্তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শেবাচিম হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com