বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

শিথিল লকডাউন, চালু গণপরিবহন নেই স্বাস্থ্য বিধি

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬৭৫ বার
লকডাউন শিথিলের সরকারি ঘোষণার পর গাজীপুরে সড়ক, মহাসড়কে বেড়েছে যানবাহনের চলাচল। সকাল থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল শুরু করেছে। তবে যাত্রী ও পরিবহন শ্রমিকদের অনেকেই মানছেন না স্বাস্থ্য বিধি।
সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বেড়ে গেছে। গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের কর্মস্থলে যাচ্ছেন সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনে চড়ে।
তবে বাসে অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করলেও অন্যান্য যানবাহনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, স্বাস্থ্য বিধি। যাত্রী এবং পথচারীদের অনেকেই ন্যূনতম মাস্ক ব্যবহার করছেন না। গণপরিবহন চলাচল ছাড়াও খোলা হয়েছে দোকানপাট ও বিপণীবিতান।
তবে দূরপাল্লার গাড়ির কাউন্টার গুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অতিরিক্ত ভাড়া আদায়ের দাবি দূরপাল্লার যাত্রীদের।
ঈদের আগে লকডাউন শিথিলের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com