বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

করোনা সংক্রমণ সংকটকে জাতীয় পর্যায়ে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত হবে-খন্দকার মোশাররফ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৮৭৯ বার

করোনা পরিস্থিতির ভয়াবহতা প্রতিরোধে মেগা প্রকল্পগুলোর বরাদ্দ অর্থ দিয়ে অতিদ্রুত সরকারকে টিকা কেনার আহ্বান জানিয়েছেন বিএনপির
কেন্দ্রীয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

আজ সোমবার (৫ জুলাই) সকালে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতা তুলে ধরতে গিয়ে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ‘করোনার ভাকসিন সংগ্রহ-বিতরণ-পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি’র আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। এসময় তিনি বলেন, আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে, করোনা সংক্রমণ সংকটকে জাতীয় পর্যায়ে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত হবে।

 

টিকা কেনার জন্য প্রয়োজনীয় অর্থ অন্য খাত থেকে বিশেষ করে মেগা প্রকল্পগুলোর বরাদ্দ অর্থ ডাইভার্ট করে টিকা কেনা অতি জরুরি। এক লাখ, দুই লাখ, পাঁচ লাখ নয়, কোটি কোটি ডোজ টিকা আমদানির ব্যবস্থা করতে হবে। তাহলে করোনা ৪/৬ মাসের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

 

 

বাংলাদেশে সরকারের টিকা কূটনীতিতে চরম ব্যর্থতা, টিকা কেনায় অনিয়ম, লোভ ও হঠকারিতার কারণে দেশে টিকাদান শুরুর পর থেকে ২৭ জুন পর্যন্ত দুই ডোজ টিকা পেয়েছেন মাত্র ৪২ লাখ ৮১ হাজার ৭৭৬ জন। এই হিসেবে গত ৬ মাসে মাত্র ২ দশমিক ৫ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

 

করোনা সংক্রামণ মোকাবিলায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর হটলাইনে চিকিৎসাসেবা, বিভিন্ন হাসপাতালে করোনার চিকিৎসা সামগ্রী প্রদান, সীমান্তবর্তী জেলায় হাসপাতালে রোগীদের অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো-ন্যাজাল ক্যানুলা সরবরাহ, অ্যাম্বুলেন্স সার্ভিস, লকডাউনে নিম্ন আয়ের মানুষের পাশে ত্রাণ সামগ্রি বিতরণ করার কার্যক্রম তুলে ধরেন খন্দকার মোশাররফ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com