বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছাতে বিশেষ পরিবহন ব্যবস্থা চালু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫২০ বার

করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনে আটকে পরা বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)এর শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যারমাধ্যমে বরিশালে আটকে পরা শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় যেতে পারবে।

 

মঙ্গলবার (১৩ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মোঃ মেহেদী হাসান সাক্ষরিত এক নোটিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। যেটি মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

 

এর আগে সোমবার রাত সাড়ে ৯ টায় এ ব্যাপারে একটি জরুরী অনলাইন সভা করে সংশ্লিষ্টরা।

 

নোটিশে উল্লেখ করা হয়, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বরিশালে অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৫ টি রুটে বাস ছেড়ে যাবে।

 

যারমধ্যে প্রথম রুট হলো বরিশাল থেকে গৌরনদী হয়ে, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা। দ্বিতীয় রুট,বরিশাল থেকে পিরোজপুর হয়ে বাগেরহাট ও যশোর। তৃতীয় রুট,বরিশাল থেকে ফরিদপুর হয়ে মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজবাড়ী। চতুর্থ রুট, বরিশাল থেকে মাওয়া ফেরিঘাট হয়ে ঢাকা (গুলিস্তান) এবং পঞ্চম রুট বরিশাল থেকে পটুয়াখালী হয়ে বরগুনা(আমতলী)পর্যন্ত।

 

নোটিশে পরিবহন সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদের ১৪ জুলাই দুপুর ১২ টার মধ্যে http://transportservice.bu.ac.bd এই লিংকে নিজ নিজ তথ্য প্রদান করার জন্য বলা হয়েছে। আর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাড়ি ছাড়ার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ১৪ জুলাই রাত ১০ টার মধ্যে জানানো হবে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, লকডাউনে অনেক শিক্ষার্থী বরিশালে আটকা পরেছিল।তাদেরকে কিভাবে বাড়ি পৌঁছে দেয়া যায় সে ব্যাপারে বেশ কয়েকদিন যাবৎ প্রশাসনের পক্ষ থেকে ভাবা হয়েছে। শেষমেশ বিশেষ পরিবহন সেবার ব্যবস্থা করা হলো। অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে বরিশালে অবস্থানরত যেকোনো বিভাগের শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করতে পারবে।

 

এদিকে শিক্ষার্থীরা বলছে,চলমান লকডাউনের শুরু থেকে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের এমন বাস সার্ভিস দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে। আমরা এ ব্যাপারে বারবার প্রশাসনকে জানিয়েছি, তবে দেরিতে হলেও প্রশাসনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। যদিও যে কয়েকটা জেলাতে বাস যাবে তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com