সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ১০৮ মামলায় আটক-৬, জরিমানা আদায় ১ লক্ষ ৩৭ হাজার টাকা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৯২ বার

আজ ২৫ জুলাই রবিবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ১৪ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

 

 

লকডাউন এর তৃতীয় দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৭ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

 

 

৬ জন ব্যক্তিকে সাময়িক ভাবে আটক করা হয়। পাশাপাশি বরিশাল জেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ১০৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ১ লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।

 

 

পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ১১ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৬ জন ব্যক্তিকে সাময়িক ভাবে আটক ও ৫৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৭৭ হাজার ৯০০ টাকার জরিমানা আদায় করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com