বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বরিশালে ভূয়া ডায়াগনস্টিক দালাল মাসুমোর ছয় মাসের কারাদন্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ০ বার

বরিশাল নগরীতে আটক ভূয়া ডায়াগনস্টিক সেন্টারের এক দালালকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তাকে নগরীর সদর রোড থেকে আটকের পর পুলিশ মেট্রোপলিটন আদালতে হাজির করলে মাসুম হাওলাদার নামের ওই দালালকে এ সাজা দেন বিচারক।

বরিশাল কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর প্রবেশ দ্বার নথুল্লাবাদ, লঞ্চঘাট ও রূপাতলী বাসস্ট্যান্ডে সকাল থেকে রাত পর্যন্ত ওৎ পেতে থাকে প্রায় অর্ধশত দালাল চক্রর সদস্য। যারা বিভিন্ন এলাকা থেকে অসুস্থ মানুষ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নগরীতে প্রবেশ করার সাথে সাথেই তাদের পাকরাও করে।এই চক্রে রয়েছে রিক্সা ও অটো চালকরা।

তারা ওইসব যাত্রীদের ডাক্তারের কাছে নিয়ে আসার নাম করে সদর রোডে অবস্থানকারী ভূয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালদের হাতে তুলে দেয়। বিনিময় নিয়ে যায় মোটা অংকের কমিশন। আর ডায়াগনস্টিকগুলো ভূয়া টেস্টের মাধ্যমে গ্রামের সহজ সরল রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিঃস্ব করে ফেলে।

এরকমই বৃহস্পতিবার সদর রোডস্থ বিবির পুকুর পারে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিকের দালাল মাসুম হাওলাদারকে রোগীর সাথে প্রতারনার অভিযোগে স্থানীয়রা আটক করে।

পরে খবর পেয়ে কোতয়ালী থানার এস আই রুহুল আমীন তাকে আটক করে থানায় নিয়ে যান। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সামারী ট্রায়ালে বিচারক দালাল মাসুমকে ছয় মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com