বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

বরিশালে করোনা-উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২০৯ বার
ফাইল ফটো

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

 

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২২ জন। শনিবার (৩১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে।

 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে বরিশালে দুইজন,পটুয়াখালীর একজন,ভোলায় দুইজন ও ঝালকাঠিতে তিনজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৯ জনে।

 

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৪৪ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন।

 

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১১৯ জন নিয়ে মোট ১৩ হাজার ৮৮০ জন, পটুয়াখালীতে নতুন ২৮ জন নিয়ে মোট ৪ হাজার ২৮০ জন, ভোলায় নতুন ১৫৯ জনসহ মোট ৩ হাজার ৮১৭ জন, পিরোজপুরে নতুন ৯ জনসহ মোট ৪ হাজার ৩২৭ জন, বরগুনায় নতুন ১ জন নিয়ে মোট ২ হাজার ৮৫৭ জন ও ঝালকাঠিতে নতুন ৬ জন নিয়ে মোট ৩ হাজার ৯৮৩ জন রয়েছেন।

 

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জনের এবং করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭৭৬ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩০১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭৭৬ জনের মধ্যে ১১৩ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

 

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৩ জন ও করোনা ওয়ার্ডে ১৫ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩৪০ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৪৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৯৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ২০২ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৫৬ দশমিক ২১ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com