বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

বরিশালে অটো রিকসা শ্রমিকদের ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৩৬ বার

বরিশালে রিকসা, অটো রিকসা চালকদের পুলিশী নির্যাতন ও মামলার প্রতিবাদে ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ৮ টা থেকে পৌনে ১০ টা পর্যন্ত নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এই অবরোধ করা হয়। এসময় শতশত অটো রিকসা চালক বিভিন্ন দাবিতে শ্লোগান দিতে থাকে। তাদের সর্মনে সড়কে অবস্থান নেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ তার দলের অনান্য নেতাকর্মীরা।

 

তাদের দাবি সড়কে গাড়ি চলাচলে পুলিশী হয়রানী মুক্ত করতে হবে। শারিরীক নির্যাতন বন্ধ করতে হবে। মামলার জরিমানা কমানোসহ নানান দাবির মুখে হাজির হন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম। তিনি তাদের সকল দাবি মেনে নেয়ার আশ্বাসে সড়ক অবরোধ উঠিয়ে নিতে অনুরোধ জানালে ঘন্টা ব্যাপি অবেরোধ তুলে নেয়া হয়।

 

এ ব্যাপারে ডা. এনিষা চক্রবর্তী বলেন, গত দুদিন ধরে অটো শ্রমিকদের মামলা ও হামলা করে আসছে পুলিশ প্রশাসন। কোন কারন ছাড়াই বড় ধরনের শাস্তির আওতায় আনছে তাদের। একই সাথে মারধরও করা হচ্ছে। তাই এই প্রতিবাদী অবরোধ। ওসি নুরুল ইসলাম বলেন, তাদের আইন সংগত দাবিগুলো সিনিয়র অফিসারদের নির্দেশে বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com