বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

বন্ধ স্কুল মাঠে নানান জাতের সবজি চাষ

সোহেল রানা, হিলি দিনাজপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩১০ বার

বিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে দুই-চার কদম গেলেই শিক্ষার্থীদের খেলার মাঠ। মাঠের চার পাশে এক কোনায় গাছে গাছে দোল খাচ্ছে নানান জাতের সবজি লাল শাক, পাট শাক, মুলা শাক, ধনিয়া পাতা, করলা, সিম ইত্যাদি।

 

সবজি বাগান ঢাকা পড়েছে গাছের সবুজ পাতায়। মাটিতে থোকায় থোকায় লাল সবুজের বাহারী রং ছড়াচ্ছে লালশাক-পাটশাকের মেচুড়ি। লকলকিয়ে বেড়ে উঠছে পুঁই আর ডাটাশাক।

 

এমনি দৃশ্য দেখা মিলবে দিনাজপুরের হাকিমপুর উপজেলার থানা রোড় সংলগ্ন বাংলাহিলি ড্রীমল্যান্ড প্রি-ক্যাডেট স্কুল মাঠে।

করোনা মহামারীর কারনে গেলো বছর ১৭ই মার্চ বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটি। এরপর থেকে স্তবদ্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের খেলা মাঠ গুলো, মাঠে হইচই নেই শিক্ষার্থীদের। এবার সেই স্কুল মাঠে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

 

র্দীঘ সময় ধরে স্কুল বন্ধ থাকায় স্কুল মাঠে শুরু করেছেন নানান জাতের সবজি চাষ। ইতিমধ্যে সবজি তোলা শুরু করেছেন তারা।

 

বাংলাহিলি ড্রীমল্যান্ড স্কুলের পরিচালক ওবায়দুর ইসলাম জানান, করোনার কারণে মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অলস সময় পার করার জন্য আমি শখের বসে বিদ্যালয়ের অঙ্গিনায় একটা দুটা করে সবজি চাষ শুরু করি।

কিন্তু এটা যে এতো ব্যপকতা লাভ করবে আমি তা আগে ভাবিনি। তবে এখন মনে হচ্ছে বিদ্যালয় খোলার পর সবজির মাঠ দেখে শিক্ষার্থীরাও সবজি চাষে উৎসাহিত হবে।

 

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড.মমতাজ বেগম বলেন, এটা খুবই চমৎকার উদ্যোগ। স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাস শেষে প্র্যাকটিক্যালি সবজি চাষ শিখতে পারবে। তিনি যদি আমাদের থেকে সহযোগিতা চান তাহলে সবধরনের সহযোগিতা দিবো আমরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com