শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ময়মনসিংহে যুবলীগ নেতার শাড়ি বিতরণ

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৮ বার

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে রবিদাস সম্প্রদায়ের স্থানীয় ৭৫ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা এইচ এম খায়রুল বাসার।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর পৌর এলাকায় জেলা পরিষদ ডাকবাংলোতে আনুষ্ঠানিকভাবে এ শাড়ি বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের গৌরীপুর শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ গৌরীপুর শাখার প্রধান উপদেষ্টা পাস্টার হীরালাল দাশ, সভাপতি বিমল রবিদাস, গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, যুবলীগ নেতা নাজমুল হাসান ডালেছ, সোহেল রানাসহ য্বুলীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com