বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

পুলিশ সদস‍্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৬ বার
ছবি-ফাইল ফটো

অপরাধ পিছু ছাড়ছেনা বাংলাদেশ পুলিশের। অল্পতেই জড়িয়ে পড়ছে নানা অপরাধে। সকল ধরনের অপরাধেই এখন শিরোনামে আসছে পুলিশ সদস্যরা।

ময়মনসিংহ আদালতে মো. সাদ্দাম হোসেন (২৪) নামে এক পুলিশ সদস‍্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ হোসেন এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচারক রাফিজুল হাসান মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন‍্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, একই উপজেলার মেয়েটিকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন পুলিশ সদস্য সাদ্দাম হোসেন। পরে গত ২১ মে সুযোগ বুঝে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। পরে আবার গত ২ জুলাই বিয়ের প্রলোভন ও খুন-জখমের ভয় দেখিয়ে দ্বিতীয়বার তাকে ধর্ষণ করা হয়।

পরে মেয়েটি বিয়ের কথা বললে সাদ্দাম বিষয়টি এড়িয়ে যান। এরপর ভুক্তভোগী মেয়েটি আদালতে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী মতিউর রহমান ফয়সাল বলেন, আমরা আদালতে এ ঘটনার ন্যায় বিচার আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com