বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী ‘নিরপরাধ’ জওয়ানদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁদের পরিবার ও স্বজনেরা। দাবি পূরণ না হলে তাঁরা লাগাতার কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের কারাবন্দী ও চাকরিচ্যুত জওয়ানদের পরিবারের সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারে জড়ো হন। এরপর তাঁরা সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগে এলে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। বাধা পেয়ে তাঁরা চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। বিকেল পাঁচটার দিকে তাঁরা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। এ সময় তাঁরা দাবি আদায়ে বক্তব্য দেন।

চাকরিচ্যুত বিডিআরের এক সদস্যের আত্মীয় আল আমিন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দাবি আদায়ে আজ তাঁরা সারা রাত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি পূরণ না হলে তাঁরা লাগাতার কর্মসূচি পালন করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে আজ সন্ধ্যায় রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বিডিআর বিদ্রোহের পর যাঁরা চাকরিচ্যুত হয়েছেন তাঁরা ও তাঁদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com