মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

পাবনার আটঘরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতায় বিপাকে সুবিধাভোগীরা

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৬৫৫ বার
আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর অশ্রয়ণ প্রকল্প থেকে তোলা। ছবি- আনন্দবার্তা

সারগো আমারে বিষয়ডা একটু দেহেন। আমরা একবারেই গরিব মানুষ। এহেনে হাসিনা সরহার বাড়ি দেছে কিন্তু পানির তলে পরিছি। থাকা খুব কষ্ট হয়ছে। আপনে আইছেন আমারে জন্যি কিছু করেন। এমন ভাবেই বলছিলো পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর এলাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাওয়া ঘরে বসবাসকারী সুফিয়া খাতুন।

 

ভূমিহীন ঘর এখন পানিতে ভাসছে। বৃষ্টির পানিতে ঘরবাড়ির চারপাশে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই অবস্থায় রাত্রীযাপন ও রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে ২৭টি পরিবার। পানিতে ভিজে যাতায়াত করতে হচ্ছে তাদের। সাপ, পোকা-মাকড়ের হাত থেকে রক্ষা পেতে রাত জেগে লাঠি হাতে পাহারা দিচ্ছেন তারা। গতকাল সোমবার সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তা থেকে প্রায় ২-৩ ফুট নিচু জায়গায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। যে কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। রাস্তা থেকে হাটু পানিতে ভিজে ঘরে ঢুকতে হচ্ছে।

 

ঘরের ভেতর চৌকির ওপর জড়সড় হয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের। রুবেল নামের একজন সুবিধাভোগী জানান, তার কোনো জমি-জমা নেই। প্রধানমন্ত্রী তাকে ঘর করে দিয়েছেন। আমি অনেক স্বপ্ন দেখতেছিলাম। কিন্তু এমন এক জায়গায় ঘর দিয়েছেন যেখানে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ঘরে থাকার অনুপযোগী হয়ে পড়েছে। রাতের বেলা সাপ, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে লাঠি হাতে পাহারা দিতে হচ্ছে। বসবাসকারী রমেন সরকার বলেন, একবোরে মাঠের মধ্যে ঘর করায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 

ঘর করার আগে মাটি ফেলে নিলে আমাদের এত কষ্ট হতোনা। উপজেলা প্রশাসন জানায়, অতিরিক্ত বৃষ্টির কারনে একটু নিচু এলাকা হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি নিরসনের জন্য বলা হয়েছে। শুকনো মৌসুমে মাটির ব্যবস্থা করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-১ এর অধীনে প্রথম পর্যায়ে ৪৬ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দে শ্রীকান্তপুর হঠাৎ পাড়া এলাকায় খাসজমিতে গৃহহীন ২৭টি পরিবারের জন্য দুর্যোগ-সহনীয় ঘর নির্মাণ করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে গৃহহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com