রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ বার
ফাইল ফটো

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহাংগীর আলম বলেন, আপনারা আগে থেকেই অবহিত রয়েছেন অদ্য বৃহস্পতিবার বিকেল ৪টায় পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা অতিক্রম করেছে। তাই বাংলাদেশ নির্বাচন কমিশন মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা শুক্রবার (০১ ডিসেম্বর) কয়টি দল কোন আসনে, মোট প্রার্থী দিয়েছে তা জানাতে পারবো।

আচরণবিধি প্রতিপালন নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাক্ষাৎ করেছিলেন। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুরো বিষয় অবহিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কোনো নির্দেশনা আছে কিনা তা জেনে নিয়েছেন। পরবর্তীতে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com