মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৫৮ বার

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে বিজয় গোপ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত প্রবোধ গোপের ছেলে।

 

আজ (০৫ আগস্ট) বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ – হবিগঞ্জ সড়কস্থ আক্রমপুর এলাকায় নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরীর দোকানে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, (৪ আগস্ট) বুধবার বিকালে বিজয় গোপ নবীগঞ্জ – হবিগঞ্জ সড়কস্থ আক্রমপুর এলাকায় প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরীর দোকানে কাজের সন্ধানে আসে। দোকান কর্মচারীরা মালিকের অজান্তেই তার কাজ দেখানোর জন্য থাকতে বলেন এবং বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের মালিক জায়েদ চৌধুরীর সাথে আলোচনা করে তার বেতন নির্ধারন করে রাখা হবে মর্মে জানান।

 

এতে বিজয় গোপ সম্মতি দিয়ে থেকে যায়। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অন্যন্য কর্মচারীরা দোকানে গিয়ে ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয়। পরে তারা স্থানীয় লোকজন কে নিয়ে ঘরে প্রবেশ করে তার লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দেয় পরে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com