শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

তিন দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে জাতীয় গ্রীডে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার

তিন দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে জাতীয় গ্রীডে।

তিন দিন থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এক নম্বর ইউনিট।

বৃহস্পতিবার রাত ৯ টায় ১ নম্বর ইউনিটটি ৮ ‘শ থেকে ৯’শ মেট্রিক টন কয়লা দিয়ে চালু করাতে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রীডে।

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ জানায়, গত ৯ আগষ্ট সোমবার সন্ধ্যায় তৃতীয় ইউনিটটির ইলেক্ট্রো হাইড্রোলিক ওয়েল পাম্পের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে তৃতীয় ইউনিের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে এর আগে দুইটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। শেষ বন্ধ হয়ে যাওয়া তৃতীয় ইউনিটটি থেকে উৎপাদিত হচ্ছিল ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যা সরাসরি জাতীয় গ্রেডে সরবরাহ হচ্ছিল।

বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রশান্ত প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী জানান, ১২৫ মেগাওযাট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট সচল করে বর্তমানে সেখান থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিলের সরবরাহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com