বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

ঢাকা উত্তর সিটিতে মশা রোধে অভিযান; ১ লক্ষ ৩৮ হাজার টাকা জরিমানা

ঢাক অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৬৭২ বার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেংগু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ২১টি মামলায় সর্বমোট ১ লক্ষ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ শনিবার (১২ই জুন) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৮ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ২০ হাজার টাকা, এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৭০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ২ হাজার ১০০ টাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২১টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১ লক্ষ ৩৮ হাজার ১০০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে ডেংগু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ডিএনসিসি মেয়র এর আহবান “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

One thought on "ঢাকা উত্তর সিটিতে মশা রোধে অভিযান; ১ লক্ষ ৩৮ হাজার টাকা জরিমানা"

  1. মোঃ সাত্তারুল ইসলাম says:

    আমি যে বাসায় থাকি ঐ বাসার বার্থরুমের কমোট ট্যাংকি ভাংগা, তাই ঐখানে পানি জমে থাকে পানি বের করার কোনো মাধ্যম নাই, তাই এখানে প্রচুর ডেঙ্গু মশা জন্ম নেয়।বাড়িওয়ালাকে বললাম পানি জমে থাকা ট্যাংকি টা খুলে পেলতে না হয় মেরামত করে দিতে। সে কোনো টাই করবেনা। সে বলে আমি সিটি কর্পোরেশন কে জানাতে, না হয় ডোঙ্গুর মশার মধ্যে থাকাতে এ ক্ষেত্রে আমার করনিয় কি? তার বাড়িতে ডেঙ্গু জন্ম নিলেও নাকি সিটি কর্পোরেশন কিছু করতে পারবেনা?
    এটা আমার নাম্বার ০১৭১০৬২৪৭১১
    ঠিকানাঃ সাঈদনগর পানির পাম্প থেকে ২০০ মিটার পূবে। বাড়ির নাম রহমান প্যালেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com