বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

ঠাকুরগাঁও সদর হাসপাতালে ২ টি অক্সিজেন মেশিন দিলেন বিএনপি মহাসচিব ফখরুল

মোঃ আকবর আলী , ঠাকুরগাঁও
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৮১২ বার
ঠাকুরগাঁওয়ে করোনার প্রকোপ বিস্তার রোধে জেলার করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন সংকট কাটাতে ২টি সয়ংক্রিয় অক্সিজেন উৎপাদন ও ডিস্ট্রিবিউশনকারী অক্সিজেন কনসেন্ট্রেশন মেশিন ঠাকুরগাঁও সদর হাসপাতালকে দান করেন তিনি।
আজ রোববার  (২৭জুন) দুপুরে মির্জা ফখরুলের পক্ষ থেকে ফখরুলের ছোটো ভাই বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র মির্জা ফয়সাল আমীন মেশিন দুটি হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট জিপি সাহা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল আলম চয়ন, প্রেসক্লাব সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মচারীবৃন্দ।
দাতাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল জানান, মেশিনগুলো করোনা ইউনিটে মুমূর্ষু রোগীদের জরুরী অক্সিজেন দেয়ার কাজে ব্যবহার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com