মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

টাইগারদের দেয়া ১০৫ রানের টার্গেটে টিম অস্ট্রেলিয়া

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৪০ বার
ফাইল ফটো

জয়ের জন্য সফরকারী অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০৫ রান। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান করেছে বাংলাদেশ।

 

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগাররা। শনিবার (০৭ আগস্ট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি মাঠে শুরু হয়। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

 সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

এ ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে অজি দলে দুটি পরিবর্তন হয়েছে। আগের ম্যাচেই হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস ও স্পিনার অ্যাডাম জাম্পাকে বসিয়ে দেওয়া হয়েছে। দলে ঢুকেছেন পেসার অ্যান্ড্রু টাই ও স্পিনার মিচেল সোয়েপসন।

 

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

 

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথিউ ওয়েড, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, মোইসেস হেনরিকেস, অ্যালেক্স ক্যারি, অ্যাশটন টার্নার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, অ্যাশটন অ্যাগার অ্যান্ড্রু টাই, মিচেল সোয়েপসন, জশ হ্যাজেলউড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com