বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার নতুন কমিটি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৩৫ বার

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ বুধবার (১৪ জুলাই) ‘নতুন জাতীয় পার্টির’ ঘোষণা করেন। এ সংগঠনে তিনি চাচা জিএম কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন।

 

হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ উদ্বোধন করেন জিএম কাদের।

 

অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘সুস্থ ও স্বাভাবিক নয় এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। একটি রাজনৈতিক দল গঠন করতে আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে।’

 

গণমাধ্যমের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল। নিউজ প্রকাশ ও প্রচারের আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে অবশ্যই কথা বলা উচিত ছিল গণমাধ্যমের।’

 

কাদের ইন্ধনে এসব বিষয় ঘটছে জানতে চাইলে জাপা চেয়ারম্যান বলেন, ‘গণমাধ্যমের উচিত বিষয়টি খতিয়ে দেখা।’

 

তিনি আরও বলেন, ‘গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছাই নেই তার। দক্ষতার সঙ্গে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন বেগম রওশন এরশাদ।’

 

 

বুধবার এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশা সিদ্দিকীকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদপুত্র এরিক এরশাদ। এছাড়া ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করেন তিনি।

 

 

এরিক বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।’

 

 

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন, আমরা তাকে মানি না।’

 

 

রাতেই জি এম কাদেরের প্রেস সেক্রেটারির সই করা এক পত্রে জানানো হয়, ‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন।’

 

 

প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন রওশন এরশাদ।

সূত্রঃ জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com