

চাঁদাবাজীর আভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মনির সরদারকে গ্রেফতার করেছেন উজিরপুর মডেল থানার পুলিশ।
তার বিরুদ্ধে মনিরুল ইসলাম নামক এক ড্রেজার ব্যাবসায়ী চাঁদার দাবীতে একাধিক বার মারধরের আভিযোগ করে উজিরপুর মডেল থানায় লিখিত আভিযোগ দিলে ১৪ মার্চ শনিবার বিকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম ছাত্রদলের আহব্বায়ক মনির সরদারকে থানায় পুলিশ হেফাজতে রাখার বিষয় সিকার করেছেন।
তবে বিষয়টি তদন্তধীন বলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
ড্রেজার ব্যাবসায়ী লিখিত আভিযোগে বলেন, তিনি উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট ব্যাবসার কাজ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার প্রথম দফায় তার কাছে ২ লাখ টাকা চাঁদাদাবী করেন।
প্রথম পর্যায়ে নগদ ৫০ হাজার টাকা পরবর্তিতে বিকাশে ১০ হাজার টাকা দিয়েছেন। চাঁদার বাকীকৃত টাকার দাবীতে ১৩ মার্চ শুক্রবার ছাত্রদল নেতা মনির সরদারের নেতৃত্বে তার লোকজন ড্রেজার ব্যাবসায়ীমনিরুলের লেবার আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি পিটা করেন।
তিনি বর্তমানে আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত আভিযোগ করেছেন ড্রেজার ব্যাবসায়ী মনিরুল ইসলাম।
উল্লেখ্য গত ফেব্রæয়ারী মাসে সেনা বাহিনীর হাতে আটক হয়েছিল ছাত্রদল নেতা মনির সরদার কয়েকদিন জেল হাজত থাকার পর জামিনে মুক্ত হন।