বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

গৌরীপুরে মাওহা ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৮৪ বার

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস রবিবার(১৫ আগস্ট) উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ৪নং মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালন কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গৌরীপুর উপজেলার ৪নং মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাজধারণ, দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন উল্লেখিত কর্মসূচি যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক পালন করার লক্ষ্যে উপস্থিত সকল নেতা কর্মী সমর্থক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবীর উদ্দিন কবীরসহ আওয়ামী অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com