শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিদেশ যাবার বিষয়ে সিদ্ধান্ত কাল

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ বার
ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অল্প দিনের ব্যবধানে গতকাল বিকেলে তৃতীয়বারের মতো করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। এ তথ্য নিশ্চিত করে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

৫২ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে আবেদনের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলছে তাঁর পরিবার। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি নেত্রীর পরিবারের আবেদনের ব্যাপারে সপ্তাহের প্রথম কর্মদিবসে আগামীকাল রোববার তিনি আইনগত মতামত দেবেন।

এমন পটভূমিতে ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তাঁর ছোট ভাই শামীম ইসকান্দার। সেই আবেদনই এখন আইন মন্ত্রণালয়ে মতামতের অপেক্ষায় রয়েছে।

খালেদা জিয়ার পরিবার এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। সরকার ইতিবাচক সিদ্ধান্ত দেবে বলে তাঁরা আশা করছেন। আর সরকারের অনুমতি পেলে যাতে দ্রুত বিদেশে পাঠানো যায়, সে জন্য তাঁরা জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর—এই চার দেশের হাসপাতালে খোঁজ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com