মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

কাজিপুরে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণ সভা

মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৭০৫ বার
সিরাজগঞ্জের কাজিপুরে হাজারও মানুষ ও কর্মি সমর্থকদের শ্রদ্ধা ভালোবাসায় পালিত হলো সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও চৌদ্দদলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী। রোববার (১৩ জুন) বেলা দশটায় এ উপলক্ষে কাজিপুর উপজেলা খেলার মাঠে মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করে মোহাম্মদ নাসিম ফাউণ্ডেশন। আয়োজিত স্মরণ সভায় কাজিপুর, ধুনট, শেরপুর ও সরিষাবাড়ী উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন।
এই দিন সিরাজগঞ্জের কাজিপুরসহ বিভিন্ন দলীয় কার্যালয়ে বেলা দশটায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা আ. লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য’র সভাপতিত্বে ও কাজিপুর উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর-৪ আসনের সাংসদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
এসময় আরও বক্তব্য রাখেন, নাসিমপুত্র সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, ধুনট উপজেলা আ. লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী তারিক প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com