বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

কাঁঠালিয়ার নবনির্বাচিতদের শপথ পাঠ

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫৮৬ বার
ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী কাঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
সদ্য সমাপ্ত ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার  ছয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করানো হলো।
রোববার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের  সুগন্ধা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তাদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জোহর আলী।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক  (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন ও কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনিরসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠ শেষে নিজ নিজ ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহন করেছেন নবনির্বাচিতরা।
শপথ নেয়া চেয়ারম্যনরা হলেন মো. মাহামুদুল হক নাহিদ, শিশির দাস, মো. হারুন অর রশিদ, আমিরুল ইসলাম সিকদার, মাহমুদ হোসেন রিপন এবং মো.  মিঠু সিকদার।
আগামীকাল সোমবার বেলা ১১ টায় কাঁঠালিয়ার ছয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত  সদস্যদদের উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ বাক্য পাঠ  করাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com