বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার কব্জি বিছিন্ন

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৯১ বার

কলাপাড়ায় দূবৃত্তদের কোপে রাকিবুল (২২) নামে এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি বিছিন্ন হয়েগেছে । রাকিবুল কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বুধবার (২৮ জুলাই) রাতে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানও  আহত হন।

 

আহত রাকিবুল বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন।

 

ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি তেগাছিয়া বাজার থেকে মটোরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ব্রিজের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থান কেটে যায়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com