শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে মঙ্গলবার জরুরী সভা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৭১ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভা ভার্চ্যুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে মঙ্গলবার (২৭ জুলাই) এক সভা অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে একটা বড় মিটিং অনুষ্ঠিত হবে, জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে এগুলো (করোনা) নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি।

 

জার্মানিতো অসহায়ভাবে পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কি হয়েছে। একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরুত্ব না মানে ‌‘ইট উইল বি অলমোস্ট ইমপসিবল’।

 

লকডাউন আর বাড়ানো হবে কিনা, কঠোর করা হবে কিনা- এ নিয়ে বিষয়ে তিনি বলেন, কালকে আমরা মিটিং করবো। তারপর সিদ্ধান্ত।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com