মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

কক্সবাজারে মাইক্রোবাস খাদে নিহত ৭

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৭৯ বার

চট্টগ্রামের কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

 

আজ রোববার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিনভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু, একজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com