রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

ওসমান হাদি গুলিবিদ্ধ: বরিশালে বিক্ষোভ; ঝালকাঠিতে সড়ক অবরোধ-অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার

ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বরিশালে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জুলাই যোদ্ধারা।

শুক্রবার বিকেল ৫টায় নগরীর টাউন হলের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে ফের টাউন হলে সমবেত হয়।

এদিকে হাদিকে গুলির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি তার সুস্থতা কামনা করে বিশ্ববিদ্যালয়ে দোয়ার আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে দোয়ার পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদিক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি গেট হয়ে পুনরায় গ্রাউন্ডফ্লোরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “জুলাইয়ের কণ্ঠস্বর, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী রাজপথের সহযোদ্ধা ওসমান হাদিকে হত্যাচেষ্টার কঠোরপ্রতিবাদ জানাই।

সেই সাথে আমরা বাংলাদেশপন্থি সকলে মিলে এই টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এর জন্য ‘ইন্টেরিমকে কঠোর জবাব’ দিতে হবে বলেও জানান তিনি।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর বলেন, “৫ অগাস্টের পরে আমরা সব দল-মত নির্বিশেষে এক হয়ে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি সেটাকে প্রতিহত করতে ভারতীয় ইন্ধনে একটা গোষ্ঠী এই হামলা চালিয়েছে।

আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”ছাত্র শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, “৫৬ হাজার বর্গমাইলের শ্রেষ্ঠ কমান্ডার ওসমান হাদিকে হত্যার এই অপচেষ্টার আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব।

বাংলাদেশে কোনো আধিপত্যবাদ আর চলবে না। তিনি আরও বলেন, “পাশের দেশকে আমরা হুঁশিয়ার করি দিচ্ছি, প্রশাসনের সাথে আঁতাত করে জুলাই উত্তর বাংলাদেশে অস্থিরতা চালানোর অপচেষ্টা করলে আমরা জুলাই যোদ্ধারা তা মেনে নিব না।” ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ বলেন, “এক হাদিকে হত্যা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী কণ্ঠস্বরকে দমানো যাবে না, আমাদের মধ্যে থেকেই অসংখ্য হাদির জন্ম হবে।”

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এদিকে ঝালকাঠিতে এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে।

এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে।

ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধকারীরা জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত, এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com