বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

এসএমএসের মাধ্যমে করোনার ভ্যাক্সিন দেয়ার নামে প্রতারণায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ বার

র‌্যাব-৩ এর একটি দল গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নুরুল হক (৪৭), মোঃ সাইফুল ইসলাম (৩০), মোঃ ইমরান হোসেন (২৩), মোঃ দুলাল মিয়া (৩৭), গ্রেফতার করে।

 

এসময় উদ্ধার করা হয় প্রতারণায় ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, টিকাদান কর্মসূচী শুরু হওয়ার পর থেকে গ্রেফতারকৃতরা কোভিড-১৯ ভ্যাকসিনের এসএমএস নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের পরিকল্পনা করে।

 

খুদে বার্তা ছড়িয়ে প্রচারণা চালিয়ে তারা এই অর্থ আত্মসাৎ করত। দ্রুততম সময়ে টিকাদানের এসএমএস পাঠিয়ে দেওয়ার নামে টিকা প্রতি আড়াই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে এই চক্রটি।

 

কেহ এসএমএস স্বাভাবিক নিয়মেই পেত আবার কেহবা প্রতারিতও হয়েছে। গ্রেফতারকৃতরা তাদের কার্যক্রম সম্পর্কে জানায়, চক্রের মূল হোতা হচ্ছে ধৃত মোঃ নুরুল হক (৪৭), সাইফুল এবং ইমরান হাসপাতালের সামনে দাড়িয়ে থেকে ভিকটিমদের এসএমএম দ্রুত পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতো।

পরে প্রার্থীদের গ্রেফতারকৃত মোঃ নুরুল হকের নিকট নিয়ে যাওয়া হতো। নুরুল হক তখন ভিকটিমের সাথে টাকা নিয়ে দর কষাকষি করত। টাকার পরিমান নিয়ে ভিকটিমের সাথে বোঝাপড়া হয়ে গেলে, তাকে দুলালের নিকট নিয়ে যাওয়া হত।

 

টাকার পরিমানের উপর নির্ভর করে দুলাল ভিকটিমকে আশ্বস্থ করত, কতদিনের মধ্যে এসএমএস পাওয়া যাবে। তরা জানায়, বিশেষত বিদেশগামী যাত্রীরাই ছিল এই চক্রের মূল টার্গেট।

 

চক্রটি রাজধানীর মুগদা, শাহবাগ, রমনা, শেরেবাংলা নগর মিরপুর, মহাখালী ইত্যাদি এলাকায় সক্রিয় ছিল। এভাবে চক্র দুইশতাধিক ভিকটিমকে প্রতারিত করেছে। এছাড়াও চক্রটি সামাজিক যোগাযোগ ও এসএমএস এর মাধ্যমে একটি খুদে বার্তা প্রচার করত। যাতে লিখা ছিল “যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করছে কিন্তু এসএমএস পাইতেছে না তাদের ১ দিন এ টিকা নিয়ে দেয়া যাবে।

 

যারা নতুন তাদের ৪ দিন এর মধ্যে রেজিষ্ট্রেশন করে টিকা নিয়ে দেয়া যাবে; J kno districk er veksin nijer districk a e daya jabe. Just passport er copy lagbe…..Ref….2500।

 

গ্রেফতারকৃত মোঃ নুরুল হক দীর্ঘদিন প্রবাসী ছিল। ২০১৮ সালে দেশে ফেরত এসে ভিসা জটিলতায় আর যেতে পারেনি। গ্রেফতারকৃত মোঃ ইমরান হোসেন একটি ট্রাভেল এজেন্সিতে চাকুরীরত। মোঃ সাইফুল ইসলাম রমনা এলাকায় চা বিক্রেতা (দোকানদার)।

 

সে একটি সরকারী সংস্থায় আউটসোর্সিং হিসেবে পরিচ্ছন্নতাকর্মী ছিল। সে সময় ফর্ম পূরণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে চাকুরীচ্যুত হয়। গ্রেফতারকৃত মোঃ দুলাল মিয়া একটি হাসপাতালের আউটসোর্সিং চালক হিসেবে নিযুক্ত রয়েছে। গ্রেফতারকৃতদের অবস্থান ও পেশার কারণে বিদেশগামীদের সাথে সংযোগ তৈরী হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com