সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও এক মাস বাড়লো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬৫ বার

উচ্চ আদালতে যাদের বিভিন্ন ধরনের মামলা চলমান এবং ওই মামলায় অন্তর্বর্তকালীন জামিনে থাকা ব্যাক্তিদের জন্য নতুন সংবাদ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ আদালত।

 

জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে সোমবার (২৬ জুলাই) বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, যে সকল মামলায় আসামীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে সে সকল মামলার জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা গত ২৭ জুনের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পরবর্তী একমাস পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।

 

এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে , ৩০ মে ও ২৭ জুন এক বিজ্ঞপ্তিতে জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা বাড়ানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com