রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলি বর্ষনের প্রতিবাদে মশাল মিছিল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর গুলি বর্ষনের প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বরিশাল নগরীতে মশাল মিছিল বের করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার রাতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে নথুল্লাবাদ হয়ে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় শেষ করে।

পরে সেখানে হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের সাথে এক হয়ে সর্বস্থরের জুলাই যোদ্ধাদের ব্যানারে একটি মশাল মিছিল বের করে সিএনবি সড়ক প্রদক্ষিন করে। এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল করেছে।

এ সময় বক্তারা বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপত্র হাদির উপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানো হয়েছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নীন্দা এবং ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com