বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার মদদ দাতাদেরও বিচারের মুখোমুখি করতে হবে- এমপি শাওন

মোঃ ফরিদ উদ্দিন,ভোলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৫৫২ বার

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি কর্তৃক সারা দেশে একযোগে ঘৃন্য ও নারকীয় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটায়।

 

তখনকার রাস্ট্রীয় মদদে সারা দেশে বোমা হামলা চালানো হয়। ঐ মামলার অবশিষ্ট কার্যক্রম দ্রুত শেষ করে বোমা হামলাকারীদের সমূলে বিনাশ করতে হবে। বোমা হামলায় জেএমবিকে পিছন থেকে যারা মদদ দিয়েছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

১৭ আগষ্ট ২০২১ ইং মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখা, পৌরসভা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি-জামায়াত মদদপুষ্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃন্য ও নারকীয় সিরিজ বোমা হামলার ঘটনায় অবশিষ্ট মামলার কার্যক্রম শেষ করার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন শাওন এমপি।

 

তিনি আর বলেন, সারাদেশে ৫শ সিরিজ বোমা হামলার এখনও ৪৬টি মামলার বিচারের কার্যক্রম শেষ করতে পারেনি।  আজকে আমারা এখান থেকে দাবী করছি দ্রুত মামলাগুলো শেষ করে যারা ইসলামের শত্রু, দেশের শত্রু, জনগনের শত্রু, সন্ত্রাসী জঙ্গিবাদ তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা। যাতে এদেশে ভবিষতে কোন জঙ্গীসংগঠন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহসভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com