মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার
বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করা শিক্ষার্থীদের লাঠিপেটা করে ১৫ মিনিটের মধ্যে বের করে দেওয়া হয়েছে। প্রায় দুই ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর সোয়া ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। এরপর পৌনে ৪টার দিকে তারা সচিবালয়ের গেট দিয়ে ঢুকে পড়ে।

ভেতরে ঢুকে শিক্ষার্থীরা সচিবালয়ের ৭ ও ৮ নম্বর ভবনের সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে সচিবালয় থেকে বের করে দেন।

বিক্ষুব্ধ শিক্ষর্থীরা বলছেন, তাদের অনেকে আহত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

তারা সচিবালয়ে প্রবেশের সময় নানা স্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে আবার ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় ২ ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ দুই দল শিক্ষার্থীদের একটি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নানা অনিয়ম নিয়ে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। গত এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের ফল পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com