বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

রোম সফরের অনুমতি মিললো না মমতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৫ বার

কেন্দ্রীয় সরকারের মতামতের উপর ভিত্তি করে রোম সফরের অনুমতি মিললো না মমতার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রোম সফরের অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব এক চিঠিতে জানিয়েছেন, যে কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, ‘এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।

 

আগামী মাসের অর্থাৎ অক্টোবরের ৬ এবং ৭ তারিখে রোমে ওই কর্মসূচি হওয়ার কথা। ইতালির একটি বেসরকারি সংগঠন ওই কর্মসূচির উদ্যোক্তা। তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে।

 

তাদের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতাকেও। মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। সেই মতো তার সফরসূচিও চূড়ান্ত করা হয়েছিল। ঠিক ছিল ভবানীপুরের উপ-নির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। ঠিক তখনই আচমকা এই চিঠি।

 

কেন এই সফরের অনুমতি দিল না কেন্দ্রীয় সরকার, তার আনুষ্ঠানিক কারণ যা-ই দেখানো হোক না কেন, তৃণমূলের একটি মহল মনে করছে, এর পিছনে ‘রাজনৈতিক কারণ’ রয়েছে।

সূত্র: আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com