মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

রাজশাহীতে শেখ রাসেল শিশুপার্কের উন্নয়ন কাজ পরিদর্শন

রাজশাহী প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৭৩৬ বার

রাজশাহী মহানগরীর ছোটবনগ্রামে অবস্থিত সিটি পার্ককে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে চার কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন কাজ চলছে।

এই পার্কটির নতুন নাম দেওয়া হয়েছে শেখ রাসেল শিশুপার্ক। শনিবার বিকেলে পার্কটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উন্নয়ন কাজ ঘুরে দেখার পাশাপাশি কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মেয়র। উল্লেখ্য,  রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে শেখ রাসেল শিশুপার্কের দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে সাজাতে ডিজাইন তৈরি করা হয়েছে।

শেখ রাসেল শিশুপার্কে থাকবে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থাসহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন ব্রিজ, মুক্তমঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেট সহ আধুনিক সুযোগ- সুবিধা। উন্নয়ন কাজ শেষ হলে শেখ রাসেল শিশু পার্কটি হবে শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com