বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

বরিশালে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৮৩৮ বার

কোপা আমেরিকা কাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় বরিশাল নগরীতে আনন্দ মিছিল করা হয়েছে। রবিবার সকালে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল। এ সময় আর্জেন্টিনা সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠে।

 

নগরীর কাউনিয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের একটি ছোট দোকানের সামনে কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা দেখার আয়োজন করে শিশুরা। সেখানে শিশু-তরুণ ও যুবকরা একত্রিত হয়ে খেলা উপভোগ করেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলো আর্জেন্টিনার সমর্থক।

 

আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরপরই পতাকা নিয়ে বিজয় মিছিল করে তারা। মিছিলটি ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে শুরুর স্থলে গিয়ে শেষ হয়। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায়, ক্লাবে-বাসায় দলগতভাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার জমজমাট ফাইনাল উপভোগ করেন বহু মানুষ। কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা নিয়ে বরিশাল নগরীতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন, কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।বরিশালে আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com