বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

বরগুনায় মাঝরাতে ঘুমের মধ্যে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জাহিদুল ইসলাম, বরগুনা
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৬৩ বার

বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে আজ সোমবার রাত অনুমান ৩টার সময় হযরত আলী খানের ছেলে বাদল খান (৬৫) কে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, গতকাল রোববার রাতের খাবার খেয়ে নিহত বদল খান ও স্ত্রী লাভলী ইয়াসমিন ঘুমিয়ে পড়েন। রাত ২.৩০-৩.০০ টার সময়ের মধ্যে যেকোন সময় বাদল খানের মাথার ডান পাশে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়।

 

বাদল খানের স্ত্রী লাভলী ইয়াসমিন বিছানা ও বাদল খানের শরীরে রক্ত দেখে ডাক চিৎকার দিলে বাদলের ছোট ভাইয়ের স্ত্রী রুবি ও প্রতিবেশীরা বাদল খানকে ভোর ৫.০০ এ্যাম্বুলেন্স যোগে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৌদ্ধ,বাদল খানকে মৃত ঘোষনা করেন।

 

তবে কি কারণে খুন হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানা যায়নি কারো কাছ থেকে।

 

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, বাদল খানের মৃত্যুর বিষয়টি আমি শুনেছি।

 

হাসপাতালে ও ঘটনাস্থল বদল খানের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে হত্যার রহস্য অবশ্যই উদঘাটন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com