বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

ঝালকাঠি অনুষ্ঠিত হলো ঈদুল আযহার জামাত

ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৭৯৩ বার
ঝালকাঠিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে প্রথম জামাতটি হয় বুধবার সকাল সারে ৭টায়। সকাল ৮ ঘটিকায় একই ময়দানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেছেন এন এস কামিল মাদ্রাসার অধ্যাক্ষ ও কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজীদের খতীব মাও: গাজী মোহাম্মদ শহিদুল ইসলাম। দ্বিতীয় জামাতে ইমামতি করেছেন কেন্দ্রীয় ইদগাহ জামে মসজীদের পেশ ইমাম মাও: মোক্তার আহম্মেদ। নামাজ পরবর্তী খুতবা পাঠ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রথম জামাতে হাজারো মুসল্লীদের সাথে নামাজ আদায় করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ দলীয় ও প্রশাসনের অনেকে।
ঝালকাঠির দ্বিতীয় বৃহত জামাত অনুষ্ঠিত হয়েছে নেছারাবাদ ছালেহিয়া কামিল মাদ্রাসা ময়দানে। এছারা শহরের প্রতিটি ওয়ার্ডে মসজিদে মসজিদে মুসল্লীরা পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
প্রতিটি জামাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে দেখা গেছে। নামাজ শেষে মুসল্লিরা একে অন্যের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করলেও কাউকে কোলাকুলি করতে দেখা যায়নি।
মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহ ময়দানে দুই স্তরে পুলিশ ও র‍্যাবের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com